শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

নিজে এলাকার নেতাদের চাঁদাবাজির প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি সারজিসের

ডেস্ক রিপোর্ট / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

এবার নিজ এলাকা পঞ্চগড়ের বিএনপির নেতাকর্মীদের চাদাবাজি নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন তার এলাকার বিএনপি নেতাদের কর্মকাণ্ড প্রমাণ করার চ্যালেঞ্জ যদি তাকে দেয়া হয় তাহলেও কারোর মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি একথা জানান।

পোস্টে সারজিস উল্লেখ করেন, সেদিন পঞ্চগড়ে মতবিনিময় সভায় বলেছিলাম- তেঁতুলিয়া উপজেলায় কিছু বিএনপি’র নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজিতে জড়িত। সাধারণ মানুষ তাদের উপরে অতিষ্ঠ। এতে তাদের এবং তাদের কতিপয় সুবিধাভোগী কর্মীদের জ্বালাপোড়া শুরু হয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রথমবার শুধু সতর্ক করেছিলাম। এখন আপনারা যদি এটা প্রমাণ করার চ্যালেঞ্জ করেন তাহলে মুখ দেখানোর মত অবস্থা থাকবে কি না সেটা একবার চিন্তা করে নেন। কারণ কত ধরনের অপকর্মের সাথে আপনারা জড়িত এবং কত পরিমাণ অবৈধ টাকা এই এক বছর উপার্জন করেছেন সেটা আমার চেয়েও আপনারা ভালো জানেন। তেঁতুলিয়ার সাধারণ মানুষ আরো ভালো জানে। প্রমাণ হাজির করলে সেটা কিন্তু শুধু তেঁতুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুরো বাংলাদেশ দেখবে। মুখ কোথায় লুকাবেন সেই প্রস্তুতি নিয়ে রাখেন।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শুরু করে পাথরের ট্রাকে চাঁদাবাজি, রাতের আঁধারে অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন থেকে শুরু করে টেন্ডারবাজির নামে লুটপাট, বিভিন্ন প্রজেক্ট থেকে শুরু করে জেলার বাইরের ব্যবসায়ীদের থেকে মোটা অংকের অর্থ কালেকশন; সব প্রকাশ করা হবে।

সারজিস বলেন, কে কাকে দিয়ে কি করায়, কার ডান হাত কে, বাম হাত কে, কার পরিবারের সদস্য কোন কাজে জড়িত, সব তথ্য প্রমান আছে। চোরের মায়ের বড় গলার দিন শেষ। সাধু সেজে নেতা হওয়ার মুখোশ একদম খুলে দেওয়া হবে। শুধু সময়ের অপেক্ষা লিখে পোস্ট শেষ করেন সারজিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ