শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

নতুন লোগো প্রকাশ করল বাংলাদেশ পুলিশ

ডেস্ক নিউজ / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

দীর্ঘদিনের প্রচলিত বাংলাদেশ পুলিশের লোগোতে কিছুটা ‘সংস্কার’ করা হয়েছে। এতে জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে যুক্ত হয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে সুস্পষ্টভাবে লেখা রয়েছে— ‘পুলিশ’ শব্দটি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত একটি অফিশিয়াল চিঠিতে নতুন এই লোগো সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন লোগো আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। এখন কেবল প্রজ্ঞাপন জারি বাকি রয়েছে।

প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গেই সারা দেশের পুলিশ ইউনিটগুলোতে নতুন লোগোর ব্যবহার বাধ্যতামূলক হবে। সেই লক্ষ্যেই ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউনিফর্ম, অফিশিয়াল পতাকা, বিভিন্ন দপ্তরের সাইনবোর্ড এবং আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ সংশ্লিষ্ট সব জায়গায় নতুন লোগো ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই একযোগে সারা দেশে পুলিশের সব ইউনিটে নতুন লোগোর ব্যবহার শুরু হবে।

উল্লেখ্য, নতুন লোগোতে জাতীয় উপাদানগুলোর উপস্থিতি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। পরিবর্তিত এই লোগো আধুনিক ও গঠনমূলক ভাবনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, যা পুলিশ বাহিনীর পরিচয়কে আরো সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ