শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

দ্রুত নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে দেশের মানুষ শান্তি পাবে-আসাদুল হাবীব দুলু

কায়সারুল আলম সোহাগ,কালীগন্জ প্রতিনিধিঃ / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

কালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘মডেল কলেজ’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আয়োজিত “মডেল কলেজ উৎসব ২০২৫” অনুষ্ঠানে গত রোববার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, নতুন বাংলাদেশ গড়তে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যাবশ্যক। দ্রুত নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে দেশের মানুষ শান্তি পাবে।”

সরকারের সমালোচনা করে দুলু বলেন, “ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার গত ১৫ বছরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। কোটি কোটি টাকা আত্মসাৎ করে অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে।”

তিনি আরও বলেন, “সরকারি প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ করে দিয়েছে। এখনও প্রশাসনের টেবিলের নিচে ঘুষ লেনদেন চলছে।”

উত্তর বাংলা কলেজের সভাপতি ডা. শরিফুল ইসলাম নন্তুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির বাবু ছাড়াও কয়েক হাজার নেতাকর্মী ।

আলোচনা সভা শেষে ‘তিস্তা বাঁচাও আন্দোলন’-ভিত্তিক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ