শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

দেশের উচ্চশিক্ষার আধুনিকায়নে মিশ্র শিক্ষণ পদ্ধতি গুরুত্বপূর্ণ: বেরোবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে ব্লেনডেড লার্নিং বা মিশ্র শিক্ষণ পদ্ধতি বর্তমানে শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, এই শিক্ষণ পদ্ধতিতে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান এবং অনলাইন শিক্ষার সমন্বয় ঘটানো হয়। ব্লেনডেড লার্নিং পদ্ধতি বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও দক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

আজ বুধবার (২৫ জুন, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইনোভেটিং ইউনিভার্সিটি টিচিং থ্রু ব্লেনডেড লার্নিং: স্ট্রাটেজিকস, টুলস এন্ড প্র্যাকটিসেস ফর দ্যা মডার্ন ক্লাসরুম’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে ব্লেনডেড লার্নিং পদ্ধতির সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন সরকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ।

কর্মশালায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। কর্মশালায় ‘মিশ্র শিক্ষণ পদ্ধতি’-এর প্রয়োগ ও কৌশলসহ বিভিন্ন বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর স্কুল অব বিজসেনের ডিন এবং আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিব উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ