শিরোনাম
ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৭০ বছর বয়সী বৃদ্ধা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি  / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন ৭০ বছর বয়সী সাজিরন বেগম । এঘটনায় আহত হন আরো দুই জন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দুইটায় পৌরসদরের প্রশিকা মোড় সংলগ্ন এশিয়ান মহাসড়কে সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।

সড়ক দুর্ঘটনায় নিহত সাজিরন বেগম দেবীগঞ্জ পৌরসভার পাটোয়ারী পাড়া এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাজিরন বেগম কলেজ পাড়া থেকে পাটোয়ারী পাড়ায় যাচ্ছিলেন। প্রশিকা মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে পার হওয়ার সময় ডোমার থেকে দেবীগঞ্জের দিকে মোটরসাইকেলে এক দম্পতি যাচ্ছিল।

কয়েক বার হর্ণ দিলেও সাজিরন বেগম শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় হঠাৎ করে মোটরসাইকেলের সামনে চলে আসেন। এতে গুরুতর আহত হন সাজিরন বেগম। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় মোটরসাইকেল আরোহী মোঃ লিটন ইসলাম ও তার সহধর্মিণী ইতি বেগম আহত হন। তারা বর্তমানে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিহত সাজিরন বেগমের নাতি হাসিবুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানায়, তার দাদী দীর্ঘ দিন ধরে চোখে কম দেখে এবং কানে কম শুনেন।

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের অফিসার হাসপাতালে রয়েছে, এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ