শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

দেবীগঞ্জে জামায়াতের সমাবেশে অতিথির সারিতে আওয়ামী লীগ নেতা!

সিরাতুল মোস্তাকিম, পঞ্চগড় প্রতিনিধি / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর একটি সমাবেশে অতিথির সারিতে বসে থাকা আওয়ামী লীগের এক নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

জানা গেছে, আলোচিত ওই নেতা দেবীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি ওরফে মুন্সী।

রবিবার (২২ জুন) রাতে দেবীগঞ্জ পৌরসভার সবুজ পাড়া এলাকায় পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড ভিত্তিক সহযোগী সমাবেশে জামায়াতের নেতাদের পাশে অতিথির সারিতে ওসমান গনিকে বসে থাকতে দেখা যায়। অনুষ্ঠানের কিছু ছবি মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা ঘিরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমাবেশটি ছিল জামায়াতে ইসলামীর ওয়ার্ড পর্যায়ে সহযোগীদের নিয়ে আয়োজন। যেখানে জামায়াতের মনোনীত প্রার্থী মুহাম্মদ সফিউল্লাহ সুফি, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল বাছেদ ও সেক্রেটারি বেলাল হোসেন, পৌর আমির শেখ ফরিদ হাসানসহ

দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমন একটি রাজনৈতিক পরিবেশে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কীভাবে অতিথির আসনে বসেন তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

সমাবেশের প্রধান অতিথি সফিউল্লাহ সুফি এই প্রসঙ্গে বলেন, সভা আয়োজনের দায়িত্বে যারা ছিলেন তারাই এটা ভালো বলতে পারবেন। আমি ব্যক্তিগত ভাবে ওসমান গণি নামে কাউকে চিনি না।

এবিষয়ে দেবীগঞ্জ পৌর জামায়াতের আমির শেখ ফরিদ হাসান বলেন, তিনি (ওসমান গনি) আওয়ামী লীগের কোন পদে আছেন তা আমার জানা নেই। তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। আমাদের প্রোগ্রামটি উন্মুক্ত ছিল। হয়তো কোনো সদস্যের সঙ্গে এসেছিলেন। অতিথি হিসেবে মঞ্চে থাকার বিষয়টিও পরিকল্পিত ছিল না। আমাদের অনুষ্ঠানে দর্শক সারিতে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পাঞ্জাবি-টুপি পরে উপস্থিত থাকলে তাকে সম্মান জানিয়ে মঞ্চে বসানো হয়,গতকালও তাই হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ