শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর রংপুরে জামায়াতের সমাবেশ

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ ১৭ বছর পর আগামী শুক্রবার (৪ জুলাই) রংপুরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার (২ জুলাই) দুপুরে রংপুর জেলা ও মহানগর জামায়াতে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র গণ-আন্দোলনের শহীদ আবু সাঈদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচারের দাবি, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও রাজনৈতিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন,মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার এসব দাবি উপস্থাপিত হবে উক্ত মহাসমাবেশে।

আবদুল হালিম বলেন, ১৪ বছরের কারা জীবন শেষে রংপুরের গর্বিত সন্তান এ টি এম আজহারুল ইসলাম আলহামদুলিল্লাহ মুক্ত হয়েছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম এখন চূড়ান্ত পর্যায়ে। এই জনসভা হবে ত্যাগের মূল্যায়ন, অন্যায়ের প্রতিবাদ এবং নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার।

শ্রমিক-পেশাজীবীসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। বিভাজন ভুলে জাতি ও জনগণের মুক্তির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগরী আমির উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর জেলা জামায়াতের আমীর গোলাম রব্বানী, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীসহ জেলা ও মহানগরের কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ