শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

দিনাজপুর বোর্ডে পাসে এগিয়ে ঠাকুরগাঁও

স্থানীয় রিপোর্ট / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে ঠাকুরগাঁও জেলা পাসের হারে শীর্ষে এবং জিপিএ-৫-এ শীর্ষে আছে দিনাজপুর জেলা। ঠাকুরগাঁওয়ে পাসের হার ৭০ দশমিক ৪৯ শতাংশ। দিনাজপুরে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৬৩ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।

এ বছর দিনাজপুর থেকে ৩৭ হাজার ৫৩৭ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৬ হাজার ৬১জন পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৬৩ জন। পাসের হার ৬৯.৪৩ শতাংশ।

রংপুর জেলা থেকে ৩২ হাজার ৯১৭ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২২ হাজার ৫৬৬ জন পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৪৮ জন। পাসের হার ৬৮.৫৫ শতাংশ।

নীলফামারী জেলা থেকে ২১ হাজার ২৭ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৪ হাজার ২৮০ জন পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৪২ জন। পাসের হার ৬৭.৩৪ শতাংশ।

গাইবান্ধা জেলা থেকে ২৫ হাজার ৭৮১ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৭ হাজার ৮৭ জন পাস করে এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১২ জন। পাসের হার ৬৬.২৮ শতাংশ।

কুড়িগ্রাম জেলা থেকে ২০ হাজার ১০০ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১২ হাজার ৫৩২ জন পাস করে এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৫৮ জন। পাসের হার ৬২.৩৫ শতাংশ।

লালমনিরহাট জেলা থেকে ১৪ হাজার ১০৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৮ হাজার ৫৯১ জন পাস করে। তাদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৬১২ জন। পাসের হার ৬০.৯১ শতাংশ।

ঠাকুরগাঁও জেলা থেকে ১৭ হাজার ৭৩৬ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১২ হাজার ৫০২ জন পাস করে এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২২ জন। পাসের হার ৭০.৪৯ শতাংশ।

পঞ্চগড় জেলা থেকে ১২ হাজার ৮৫১ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮ হাজার ৫২৭ জন পাস করে এবং জিপিএ-৫ পেয়েছে ৭৯৫ জন। পাসের হার ৬৬.৩৫ শতাংশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ