শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

দিনাজপুরে নামাজরত কিশোরীকে ছুরিকাঘাত, গ্রেফতার ১

ডেস্ক নিউজ / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

দিনাজপুর কাহারোলে নামাজরত এক কিশোরীকে (১৫) ছুরিকাঘাতে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আফিফ হোসেন নামে অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দ্বিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত আফিফ উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে। সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর কাহারোল থানার পরিদর্শক (তদন্ত) মো. রহুল আমিন।

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দ্বিপনগর গ্রামে ওই কিশোরী নিজ ঘরে নামাজ পড়ছিলেন। এ সময় তার বাড়ির প্রাচীর টপকে আফিফ হোসেন ওই কিশোরীকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে ওই কিশোরকে গ্রেফতার করতে অভিযান শুরু করে পুলিশ। এরপর রাত ১২টার দিকে আফিফ হোসেনকে গ্রেফতার করে করা হয়। গুরুতর আহত কিশোরীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনায় আহত কিশোরীর বাবা জুয়েল রানা বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) একটি মামলা দায়ের করেছেন।

এ দিকে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিচার দাবি করে মানববন্ধন করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ