শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

দিনাজপুরে চুরির সন্দেহে কিশোরকে মারধর, পরে বস্তাবন্দি করে ফেলা হলো নদীতে

রিপোটারের নাম / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

দিনাজপুর সদর উপজেলায় মোবাইল চুরির সন্দেহে এক কিশোরকে মারধর করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাটের পশ্চিমে গাবুড়া নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের আইহাই গ্রামের খাদিমুল ইসলাম (৩৮) ও তার ভাতিজা নুর হাবীব নয়ন (২০)।ভুক্তভোগী কিশোর সাজেদুর রহমানের (১৩) বাড়ি একই এলাকায়। সে পড়ালেখার পাশাপাশি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে গাবুড়া নদীর পাড়ে দুই ব্যক্তিকে একটি কিশোরকে মারধর করতে দেখা যায়। পরে কিশোরটিকে একটি চটের বস্তায় ঢুকিয়ে মুখ বন্ধ করে নদীতে ফেলে দেন তারা। এসময় এক নারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন এসে কিশোরটিকে উদ্ধার করেন। এ সময় ওই দুই যুবককে এলাকাবাসী আটক করে মারধর শুরু করে। এলাকাবাসী ৯৯৯-এ ফোন করেন। সেখান থেকে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই দুই যুবককে আটক করে ভিকটিম সাইদুর রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগীর বাবা হাফেজুর রহমান জানান, গত শনিবার সন্ধ্যায় কমলপুর বাজারের একটি মুদিদোকান থেকে নুর হাবীবের একটি স্মার্টফোন হারিয়ে যায়। ওই সময় তার ছেলে ওই দোকানে গিয়েছিল। পরে মোবাইল চুরির বিষয়ে তার ছেলেকে সন্দেহ করা হয়। কিন্তু সে বিষয়টি অস্বীকার করে। বুধবার বেলা ১১টায় তার ছেলে টেম্পোতে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছালাপুকুর এলাকায় নয়ন ও তার চাচা খাদিমুল তার ছেলের পথ রোধ করেন। পরে তার ছেলেকে টেম্পো থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে নেন তারা। পরে বিভিন্ন এলাকা ঘুরে তারা তার ছেলেকে নিয়ে যান নদীর ঘাটে। সেখানে তাকে মারধর করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেন।এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, মোবাইল চুরির সন্দেহে কিশোরটিকে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেছেন। বর্তমানে কিশোরটি সুস্থ আছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ