শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

দয়া করে কেউ এই দুষ্কৃতিকারীকে কৃত্রিমভাবে পাগল বানানোর চেষ্টা করবেন না: জামায়াতের আমীর

ডেস্ক রিপোর্ট / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

ড. শফিকুর রহমান বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কুরআনুল কারিমের সাথে যে চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে, তাকে হালকাভাবে দেখার কোনো অবকাশ নেই। দেশকে অস্থিতিশীল ও বিশৃঙ্খলার দিকে যারা ঠেলে দিতে চায়, এটি সেই পরিকল্পনার জঘন্য অংশ কিনা তা অবশ্যই খতিয়ে দেখতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক এই কাজ করা হয়েছে — এটাই ধরে নিতে হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকাও সন্তোষজনক নয়। এ ব্যাপারে যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো দুর্বৃত্ত আর এ ধরনের ধৃষ্টতাপূর্ণ আচরণের দুঃসাহস না দেখায়।’

এ সময় জামায়াতের আমির সতর্ক করে বলেন, ‘দয়া করে কেউ এই দুষ্কৃতিকারীকে কৃত্রিমভাবে পাগল বানানোর চেষ্টা করবেন না। তার ফলাফল হিতে বিপরীত হতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ