শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

‘তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের জবাবের অপেক্ষায় চীন’

ডেস্ক নিউজ / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করে দ্রুত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় চীন। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত বাংলাদেশের। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীন প্রস্তাব দিলেও গত দু’বছর বাংলাদেশের পক্ষ থেকে কোন জবাব পাওয়া যায়নি।

বাংলাদেশের অভ্যন্তরে যে পরিবর্তনই হোক চীনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। রাষ্ট্রদূত আরও জানান, দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্কের বিষয়টি ঠিক করবে বাংলাদেশ। এ ব্যাপারে চীনের কোন মন্তব্য নাই।

এদিকে, গ্রীষ্মে শুকিয়ে যাওয়া ও বর্ষা মৌসুমে বন্যায় ভেসে যাওয়া তিস্তা পাড়ের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমস্যা কাটিয়ে উঠতে তিস্তা প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসে চীন। প্রকল্পের উপযোগিতা নিয়ে মূল্যায়নের কাজও সম্পন্ন করে দেশটি।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, দ্বিতীয় ধাপে বন্যা নিয়ন্ত্রণ ও মিটিগেশন প্রকল্প বাস্তাবায়নের প্রস্তাব দেয় চীন। তবে, গত দু’বছরে এ ব্যাপারে বাংলাদেশ কোন উত্তর দেয়নি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

বাংলাদেশের অভ্যন্তরে পরিবর্তন সংক্রান্ত জনগণের যে কোন সিদ্ধান্তকে চীন সম্মান করে জানিয়ে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বেইজিং-এর সহযোগিতা অব্যাহত থাকবে। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের রাজনৈতিক সংস্কার অভ্যন্তরীণ বিষয়, রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে তা করবে।

চীন বাংলাদেশে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দেখতে চায় বলে জানান ইয়াও ওয়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ