শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন একদল শিক্ষার্থী। আজ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মশাল প্রজ্বালন ও মিছিল করা হয়। এতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক শাহরিয়ার সোহাগ, শামসুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির সাবেক সদস্যসচিব রহমত আলী বক্তব্য দেন।

শাহরিয়ার সোহাগ বলেন, ভারত গজলডোবায় বাঁধ দিয়ে নদীর আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে। পানির আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল। ভারতের তিস্তার পানির রাজনীতির কারণে দেশের উত্তরবঙ্গের পাঁচটি জেলা সরাসারি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজশাহী অঞ্চলের পদ্মা নদীও মৃতপ্রায় নদীতে পরিণত হচ্ছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। কিন্তু ভারত এই নদীমাতৃক দেশকে মরুভূমিতে পরিণত করছে।

বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার রংপুরের পাঁচটি জেলার লাখো মানুষ মশাল জ্বালিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারকে এই মানুষের ভাষা বুঝতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শিগগির শুরু করতে হবে।

উল্লেখ্য যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগে নভেম্বর মাসের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার দাবিতে গতকাল রংপুরের গঙ্গাচড়ায় মশাল প্রজ্বালন করে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে ওই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব। প্রায় ১০০ কিমি এলাকা ও ৫ জেলার মানুষ অংশ নিয়েছিলেন গতকালের মশাল প্রজ্জ্বলন কর্মসূচিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ