শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

তারাগঞ্জে শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যা: রূপলালের মেয়ের বিয়েতে ১ লাখ টাকা অনুদান উপজেলা প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে জামাতাসহ নিহত রূপলাল দাসের মেয়ের বিয়ের জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী ও তাঁর সন্তানদের হাতে টাকার চেক তুলে দেন।

ইউএনও রুবেল রানা বলেন, রূপলালের মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক। তাঁর মৃত্যুতে পরিবার দিশেহারা হয়ে পড়েছে। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। খোঁজখবর নিয়ে তাঁর মেয়ের বিয়ের জন্য উপজেলা পরিষদের তহবিল থেকে এক লাখ টাকার অনুদানের চেক দেওয়া হলো। পরিবারটির প্রতি অন্যান্য সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে রূপলালের পরিবারকে তাঁর সৎকারের জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার আরও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

এর আগে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরাপুর এলাকার মুচি রূপলাল দাসের মেয়ে নূপুর রানীর বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুরের শ্যামপুর এলাকার লালচাঁদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে। গত রোববার বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা ছিল। এ জন্য মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে রূপলালের ভাগনির স্বামী প্রদীপ লাল গত শনিবার ঘনিরামপুর গ্রামে রূপলালের বাড়ির দিকে রওনা হন। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ লাল কাজীরহাট এলাকায় এসে রূপলালকে মোবাইল ফোনে কল করেন।

সেখানে রূপলাল গিয়ে দুজনে ভ্যানে চড়ে ঘনিরামপুর গ্রামের দিকে রওনা হন। গত শনিবার রাত ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে তাঁদের কয়েকজন যুবক চোর সন্দেহে পথ রোধ করেন। প্রদীপ লালের ভ্যানে থাকা বস্তা থেকে কয়েকটি প্লাস্টিকের ছোট স্পিডের ক্যানের বোতল ও ওষুধ বের করেন তাঁরা। একপর্যায়ে তাঁদের চোর আখ্যা দিয়ে পিটুনি দেন। এতে দুজনই মারা যান।

উল্লেখ্য যে, এ ঘটনায় রূপলাল দাসের স্ত্রী বাদী হয়ে ৫০০ থেকে ৭০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ ভিডিও দেখে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ