শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

তারাগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

ডেস্ক রিপোর্ট / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকারচালী ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই গ্রামের বাসিন্দা রাসায়নিক সার ডিলার সাকলাইন প্রামাণিক ও তাঁর পরিবারের সদস্যদের বেঁধে রেখে আলমারির তালা ভেঙে নগদ ২৫ লাখ টাকা এবং প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী সাইকলাইন জানিয়েছেন, গভীর রাতে ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ পান। দরজা খুলতেই অস্ত্রধারী পাঁচ-ছয়জন ডাকাত তাঁকে জিম্মি করে হাত বেঁধে ফেলে। পরে তাঁকে দিয়ে তাঁর মায়ের ঘরের দরজায় কড়া নাড়ানো হয়। তাঁর মা গোলাপী বেগম দরজা খোলার পর তাঁকেও একইভাবে বেঁধে ফেলে ডাকাতেরা। এরপর তাঁর বোন মাসুমাকেও রশি দিয়ে বেঁধে ফেলা হয়। এ সময় ডাকাতেরা ঘরের দুটি আলমারিতে থাকা সার বিক্রির ২৫ লাখ টাকা এবং স্ত্রী-স্বজনদের ব্যবহৃত প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ভোর পর্যন্ত কেউ কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা সন্দেহ করে তাঁদের বাড়িতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করেন। সাকলাইন ইকারচালী ইউনিয়নের প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক প্রামাণিকের ছেলে।

ভুক্তভোগী বলেন, ‘অস্ত্রের মুখে হাত-পা বেঁধে আমাদের ২৫ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণের জিনিস নিয়ে গেছে ডাকাতেরা। প্রায় ৮০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ এসেছিল। আমরা মামলা করব।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ