শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

তারাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান হত্যা মামলায় কারাগারে

ডেস্ক রিপোর্ট / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

জুলাই অভুত্থানে হত্যা মামলায় তারাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান লিটনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সোয়েবুর রহমান এ আদেশ প্রদান করেন। মামলার পরবর্তী তারিখ আগামী ২ ও ৩ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল ও হাজিরার জন্য দিন ধার্য করা হয়েছে। এর আগে পুলিশি পাহারায় তাকে আদালতে তোলা হয়।

আদালত সূত্রে জানা যায়, আনিছুর রহমান লিটন জুলাই অভ্যুত্থানে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এজাহার নামীয় ৮৮ নম্বর আসামি। এছাড়াও আবু সাইদ আহত মামলার এজাহার নামীয় ২৯ নম্বর আসামি। তিনি রংপুরের তারাগঞ্জের তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

এর আগে গত ২২ জুন যশোর জেলার বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত যাওয়ার সময় আনিছুর রহমান লিটনকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, তার বিরুদ্ধে রংপুরে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ