শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ঢাকায় এসে মিছিলে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হলেন ইবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম গ্রেফতার হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর মগবাজার রেলেগেটের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এসআই শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকাল ৮টার দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঢাকার মগবাজার রেলগেট এলাকায় একটি মিছিলের উদ্দেশ্য সমবেত হয়। এসময় সংগঠনটির ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশের সিটিটিসি ইউনিট। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মেজাবহুল ইসলাম ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি ছিলেন। জুলাই আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি দেন তিনি। এছাড়া ১৪ই জুলাই রাতে রাজাকার রাজাকার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। তাছাড়া ক্যাম্পাসে থাকাকালীন নারীদের উত্যক্ত, গণরুম শিক্ষার্থীদের নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ