শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

ডালিয়া-পাগলাপীর সড়কের বেহাল দশা দুর্ভোগ চরমে

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ডালিয়া-পাগলাপীর সড়কের কয়েকটি স্থানের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাতায়াতকারীরা।জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে, ব্যাহত হচ্ছে যাতায়াতকারীদের স্বাভাবিক জীবন। বৃষ্টির পানিতে গর্তগুলো ঢেকে যাওয়ায় যানবাহনগুলো প্রায়ই দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে। থ্রি হুইলার ও ছোটখাটো যানবাহনগুলো প্রায় উল্টে যাচ্ছে। এতে অনেক পথচারী দুর্ঘটনাকবলিত হয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

বুড়িমারী স্থল বন্দর ও ডালিয়া এলাকা থেকে পাথর ও বালু পরিবাহী ট্রাকগুলো বেশী ঝুঁকিতে পড়েছে। খানাখন্দযুক্ত স্থানে অনেক সময় আটকে পড়ছে এসব মাল পরিবাহী যানবাহন। স্থানীয় লোকজন ও শক্তিশালী যানবাহন দঁড়ি দিয়ে টেনে উদ্ধার করছে গর্তে পরা মাল পরিবাহী ট্রাকগুলোকে। যাত্রীবাহী যানবাহনও প্রায় দুর্ঘটনা কবলিত হয়। এতে ইঞ্জিনসহ নানা যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যানবাহনগুলোর।

সড়কটিতে সবচেয়ে বেহাল অবস্থা হয়েছে মাগুড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকা কোচ স্ট্যান্ড পর্যন্ত।

এছাড়া গাড়াগ্রাম কালীরথান থেকে জুম্মারপাড়, রনচন্ডী বাজার থেকে জলঢাকা পর্যন্ত ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। ডালিয়ার ট্রাক চালক মাইনুলের সাথে কথা হলে তিনি জানান, সড়কটিতে জলঢাকা থেকে পাগলাপীর পর্যন্ত ছোটখাটো গর্ত থাকলেও বিশেষ করে মাগুড়া বাসষ্ট্যান্ড এলাকাটি যাবাহনের জন্য মরণ ফাঁদ হয়ে দাড়িয়েছে। কোন অবস্থাতেই গাড়ী নিয়ে যাওয়া যাচ্ছেনা। কখন যে বড় ধরণের বিপদের সম্মুখীন হয়ে পড়বো তা আল্লাহ্তালাই জানেন। ঝুঁকি নিয়েই গাড়ী চালাতে হচ্ছে। মাগুড়া বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী রাদ ফার্মেসী স্বত্তাধিকারী আয়নাল হক ও হাবিব ট্রেডার্স স্বত্তাধিকারী নাইমুল হক জানান, মাগুড়া বাসষ্ট্যান্ডে রাস্তা ভাল করার আগে এখানে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। এতে জলাবদ্ধতা কেটে যাবে।

এ বিষয়ে নীলফামারী সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল আলম সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বৃষ্টি কেটে গেলে মাগুড়া বাসষ্ট্যান্ড এলাকাটি সংস্কার করা হবে। সড়কটির টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে। পরবর্তী সময়ে আরসিসি ঢালাই দিয়ে টেকসইপূর্ণ কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ