শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

ডাকসুর ফল ঘোষণা ঘিরে ক্যাম্পাস থমথমে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ডেস্ক রিপোর্ট / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সারাদিন শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ফল ঘোষণা ঘিরে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন বিএনপি, জামায়াত ও দলগুলোর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থায় ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।

সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। শাহবাগ মোড়, টিএসসি ও দোয়েল চত্বর এলাকায়ও দুই দলের নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। এসব এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় ক্যাম্পাসের পরিস্থিতি বেশ থমথমে।

রাত আটটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, নির্বাচনের ফল ঘোষণা ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মাসুদ আলম আরও বলেন, সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। এছাড়া, সন্দেহ হলেই যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে আছেন পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।

এদিকে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে খণ্ড খণ্ড মিছিল করেছে ছাত্রদল। তাদের মিছিল থেকে জামায়াত-শিবিরের উদ্দেশে নানা স্লোগান দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ