শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৯ বছর বয়সী শিশু ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক আবু তালেবকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে ৯ বছর বয়সী এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা পরিচালক আবু তালেবকে অবশেষে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ঘটনাটি ঘটে কয়েকদিন আগে জেলার এক স্থানীয় মাদ্রাসায়। ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাতে রাজধানী ঢাকা থেকে অভিযুক্তকে আটক করে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। শিশুটিকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের দাবি, এমন অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা হোক যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ