শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতেও ১০-এ নামল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

এমন কিছু যে হতে যাচ্ছে, সেটি অনুমিতই ছিল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ দুই ম্যাচ হেরে সিরিজ হারার পর পাকিস্তানের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ফল, আরেকটি সিরিজ হারের পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৯ থেকে ১০–এ নেমে গেছে বাংলাদেশ।

এর আগে র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতেও দেশ নেমে যায় বাংলাদেশ। টেস্টেও অবস্থা ভালো নয়, বাংলাদেশ আছে নবম স্থানে।

টানা চারটি টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ পয়েন্ট খুইয়েছে ৫টি। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। তাতে আগের মতোই ২২৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। দলটির রেটিং ২৭১। ২৬২ রেটিং নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। এ ছাড়া শীর্ষ পাঁচে আছে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। ছয় ও সাতে দক্ষিণ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা পাকিস্তান আছে আগের মতোই আটে। তবে রেটিং পয়েন্ট বেড়েছে দলটির। পাকিস্তানের পয়েন্ট ২২৯।

এর আগে বাংলাদেশ চমকে দিয়ে সিরিজ জেতা সংযুক্ত আরব আমিরাত আছে ১৫ নম্বরে। ৪ রেটিং পয়েন্ট বেড়েছে দলটির পয়েন্ট এখন ১৮৩।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ চারে উঠেছিল ২০১২ সালে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ ছাড়িয়ে গিয়েছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের মতো দলকে। সেই সিরিজের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপরে ছিল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ