শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

টানা তিন দিনের ছুটিতে রাজধানীতে ৩ বড় সমাবেশ

ডেস্ক নিউজ / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এ ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় তিনটি রাজনৈতিক দল ও সংগঠন পৃথকভাবে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এতে ছুটির সময়ে শহরে জনসমাগম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

এই কর্মসূচির আয়োজন করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। রাজধানী ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন।

শুক্রবার (২ মে) এনসিপি বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই সমাবেশ হবে। দলটির ঢাকা মহানগর শাখার ব্যানারে আয়োজিত সমাবেশে ১০ থেকে ১৫ হাজার মানুষের উপস্থিতি হতে পারে বলে জানিয়েছে এনসিপি।

শনিবার (৩ মে) ছুটির তৃতীয় দিন হেফাজতের মহাসমাবেশ, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এক মাস ধরে চলা প্রস্তুতির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সমাবেশে সংগঠনটির প্রধান দাবি হচ্ছে—নেতাদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৩০০ মামলা প্রত্যাহার। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২১ সালের মার্চ এবং ২০২৪ সালের বিভিন্ন ঘটনায় নিহতদের বিচার, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদও উত্থাপিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ