শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২

ডেস্ক নিভজ / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুজন কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কলা ব্যবসায়ীরা ফরিদপুর জেলার সালথা থানা ভাওয়ালদা ইউনিয়নের ফারুক মতব্বার (৪২), আনিচুর রহমান (৫৫) এবং আহত মতিয়ার রহমান।

স্থানীয় গিয়াসউদ্দিন সেতু বলেন, ভোর সাড়ে ৪টার সময় পিকআপ ভ্যানে করে কলা কেনার জন্য ফরিদপুর থেকে মেহেরপুর যাচ্ছিল। সাধুহাটি বাজারে পৌঁছালে সড়কের স্পিড বেকার (বিট) পার হওয়ার সময় সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগে। সামনে থাকা ওই ট্রাকটিও চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে পুলিশ এসে মরদেহ এবং গাড়ি নিয়ে যায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দুজন নিহত এবং আহত অবস্থায় আটকা পড়ে আছে একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ