শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন রংপুরের ৯ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঁচ সাংবাদিকসহ সম্মাননা পেলেন রংপুরের ৯ সাংবাদিক।

রোববার (৩ আগস্ট) সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ভবনে সারাদেশের সাহসী সাংবাদিকদের এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সেখানে রংপুর থেকে ৯ জন সাংবাদিক সম্মাননা পান। তারা হলেন – এনটিভি’র সিনিয়র সাংবাদিক এ কে এম মঈনুল হক, ক্যামেরা পার্সন আসাদুজ্জামান আরমান, যমুনা টিভির সিনিয়র সাংবাদিক সরকার মাজহারুল মান্নান ও ক্যামেরা পার্সন আলমগীর হোসেন। এছাড়াও সম্মাননা স্মারক পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক প্রতিদিনের বার্তার আবু সৈয়দ, ওয়ার্ল্ড গ্লোবাল টিভির রিপোর্টার আল আমিন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আনোয়ার হোসেন, সংবাদ বুলেটিনের সাজ্জাদুর রহমান ও সাংবাদিক আল আমিন সাদিক সায়েম।

উক্ত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজল আলম, বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।

এর আগেও তাদের সাহসী সাংবাদিকতার জন্য কর্মরত প্রতিষ্ঠান থেকে সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য যে, জুলাই আন্দোলন চলাকালীন সময়ে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। সেই সংঘর্ষের ভিডিও সরাসরি ধারণ ও প্রচারে অন্যতম ছিলেন এই ৯ সাংবাদিক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ