শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

জুলাই আন্দোলনে বিস্ফোরক মামলার আসামি বেরোবি কর্মচারী গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলায় বিস্ফোরক দ্রব্যাদি মামলার আসামি প্রক্টর অফিসের কর্মচারী পারভেজ আপেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন)দুপুর ১২ টায় রংপুর নগরীর দর্শনা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে তাজহাট থানা পুলিশ।

জানা যায়, গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করতে থাকেন। এ সময়, শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে ঢিল ছুঁড়তে ছুঁড়তে হামলা করেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন বেশকিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও শিক্ষার্থীদের হামলা করে। এদের মধ্যেই ছিলেন পারভেজ আপেল। সিসিটিভি ফুটেজে তাঁকে শিক্ষার্থীদের লক্ষ্য করে ঢিল ছুঁড়তেও দেখা যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মোসাদ্দেকুল ইসলাম বলেন, নগরীর দর্শনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে তাকে তাজহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গ্রেফতারের বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম সরদার বলেন,গ্রেফতারকৃত আসামিকে কোর্টে চালান করদ হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ মে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশীদ জুলাই আন্দোলনে হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ মোট ৭১ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি নিয়ন্ত্রণ আইনে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ১১৪, ৩৪ ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনের ৩-ক ধারায় রংপুরের তাজহাট থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে, এবার আপেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তাজহাট থানার পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ