শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন

জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

জুলাই-আগস্ট আন্দোলনের মূল নায়ক তারেক রহমান এবং এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৬ জুলাই) বিকেলে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পেশাজীবী মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের মূল নায়ক তারেক রহমান এবং এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির। তারেক রহমানের পরে যার সবচেয়ে বেশি আত্মত্যাগ, তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাদের কারণেই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। তবে আন্দোলনের কৃতিত্ব বিএনপি কখনও এককভাবে দাবি করে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ১৬ বছরের আন্দোলন সংগ্রামে, আমাদের (বিএনপি) এত মানুষের যে আত্মত্যাগ, সেটা এখন আবার অনেকে ভুলে যেতে বসেছে। এখন জুলাই-আগস্ট নিয়ে যে আলোচনা হচ্ছে, তাতে ১৬ বছর ধরে যে মানুষগুলো একটা কঠিন সময়ের মধ্য দিয়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, সেটা কিন্তু আলোচনায় আসছে না। তাদের ব্যবসা-বাণিজ্য ও পরিবার ধ্বংস হয়ে গেছে। চাকরিচ্যুত হয়েছে, বাড়িঘরে থাকতে পারেনি, বেশির ভাগ সময় কোর্ট-কাচারিতে কাটিয়েছে। বলতে কষ্ট হচ্ছে– এমন অনেকে আছে, স্ত্রী-স্বামীকে ত্যাগ করে চলে গেছে, বছরের পর বছর স্বামী ঘরে না থাকার কারণে এমন ঘটেছে। সেগুলো কিন্তু আলোচনায় আসছে না। এটা দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ