শিরোনাম
ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

জামায়াতসহ ৮ দল আন্দোলনে আছে, নির্বাচনেও আছে …. রংপুরে সহকারী সেক্রেটারী জেনারেল

ফারুক হোসেন / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতসহ ৮ দল আন্দোলনে আছে, নির্বাচনেও আছে। এর মাধ্যমে ফ্যাসিস্টরা দেশকে যে তকমা দিয়েছিল সেটি সম্মিলিতভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ গড়া হবে। এ লক্ষ্যে প্রতিটি বিভাগীয় শহরে ৫ দফা দাবীতে গণসমাবেশ করা হচ্ছে। আমরা দূর্নীতির বিরুদ্ধে জনগণের আকাঙ্খা ও অধিকার পাওয়ার আকাঙ্খা নিশ্চিত করবো। ছাত্র-জনতার আকাঙ্খা বাস্তবায়ন করা হবে।
জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজনসহ ৫ দফা দাবীতে রংপুর বিভাগীয় সমাবেশ উপলক্ষে সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের দাবীর মধ্যে জুলাই জাতীয় সনদ সংবিধান আদেশ বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়েছি। সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি কিংবা কমপক্ষে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা, দূর্নীতির বিচার করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানিয়ে আসছি।
তিনি বলেন, আমরা সংঘাতের রাজনীতি পছন্দ করি না। রংপুরে জাতীয় পার্টি খোলামেলা কাজ করছে। বিগত স্বৈরাচার সরকারকে তারা টিকিয়ে রেখেছিল। আওয়ামী লীগের মত জাতীয় পার্টিরও কার্যক্রম নিষিদ্ধ করার প্রয়োজন ছিল সরকারের। আমাদের সাথে কোন দলের শত্রæতা নেই। তবে যে দল হাসিনাকে টিকিয়ে রেখেছিল, সেই দলের প্রতি জনগণের সমর্থন আছে বলে আমি মনেকরি না। আমাদের দাবীর পাশাপাশি জনগণই তাদের নিষিদ্ধ করে দেবে।
তিনি আরও বলেন, আগামী ৩ ডিসেম্বর কালেক্টরেট ঈদগাহ মাঠের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৮ দলের নেতা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সভাপতিত্ব করবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বক্তব্য রাখবেন, জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, নেজামে ইসলামী পার্টির নায়েবে আমির মুফতি মোখলেছুর রহমান কাসেমী, সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সংগঠক মুফতি মাহমুদুল হাসান, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ ৮ দলের স্থানীয় নেতৃবৃন্দরা। সমাবেশকে সফল করতে ৮ দল মিলে ৫টি বৈঠক করে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। এ সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাগম করার প্রস্তুতি নিয়েছে দলগুলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি হাফেজ আব্দুর রহমান কাসেমী, সেক্রেটারী আমিরুজ্জামান পিয়ালসহ ৮ দলের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ