শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

জামায়াত ক্ষমতায় গেলে কেউ বেকার থাকবে না: সায়েদ আলী

ডেস্ক রিপোর্ট / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষার মানোন্নয়ন করা হবে। এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে শিক্ষিত হয়ে কেউ বেকার থাকবে না।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল স্কুল অ্যান্ড কলেজ, খন্দকার দাখিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, বরমচাল ইউনিয়ন জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম, বরমচাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক জয়ন্ত মালাকার, খন্দকার দাখিল মাদরাসার সহ-সুপার মাহতাবুর রহমান, নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপাময় চক্রবর্তী, বরমচাল ইউনিয়ন জামায়াতের সহসভাপতি হেলাল আহমদ চৌধুরী, ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াতের সেক্রেটারি ফখরুল আমীন চৌধুরী মিসলু, ২ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি সুমন উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ফখরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি রাহিনুল খান মামুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ