শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের টাকার বিনিময়ে কেনা যায়না: এ টি এম আজহারুল

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের টাকার বিনিময়ে কেনা যায়না এটা আওয়ামীলীগ ভাল করে জানতো এজন্য জামায়াতের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল।

শুক্রবার রংপুরের বদরগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে ইউনিয়ন,ওয়াড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে সমাবেশে একথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য এটিএম আজহারুল ইসলাম।

তিনি আরও বলেন, জুলাই আগষ্টের আন্দোলন শুধু মাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের জন্য হযনি দেশের রাজনীতির একটা গুনগত পরিবর্তন হতে হবে । তা নাহলে দেশে আবার হাসিনার মত সৈরাচার তৈরী হবে ।

এ টি এম আজহার বলেন, হাসিনা বলে ছিল আওয়ামীলীগ পালায়না অথচ তারা ভাত , মাছ রান্না করে না খেয়ে পালিয়েছে । সে যে দেশ থেকে এসছিল সেই ভারতে চলে গেছে । জামায়াতে ইসলামীর ওপর ১৭ বছর জুলুম , নির্জাতন , হত্যা ,গুম খুন ফাসি সহ আওয়ামীলগি সকল নির্যাতন চালিয়েছে। কিন্তু আমাদের একজন নেতা কর্মীও দেশ ছেড়ে পালায়নি।

তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় যাওয়ার জন্য দেশকে ভারতের হাতে তুলে দিয়ে ছিল । জাময়াত তার বিরোধিতা করেছিল, যার কারনে আওয়ামীলীগ জামায়াতের ওপর অকথ্য নির্যাতন চালিয়ে ছিল। তারপরও জামায়াতের নেতা কর্মী কমনি বরং বৃদ্ধি পেয়েছে । অত্যাচার করলে ইসলামী আন্দোলন বৃদ্ধি পায় কমে না ।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে জামায়াত ইসলামী সমাজ কয়েম করতে চায় ।

এ টি এম আজহারুল ইসলাম জামায়াতের দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন কালেমার দাওয়াত মানুষের ঘরে ঘলে পৌছে দিতে হবে । বাংলাদেশ জামায়াতে ইসলামী গনতন্ত্রে বিশ্বাস করে । আমরা মানুষকে আমাদের আদর্শের কথা বলব , সহযোগিতা করব ভাল আচরনের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ