শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

জামায়াতে ইসলমীর “আঙুল বাঁকা করে ঘি খাওয়া’’ জনগণ ১৯৭১ সালেই প্রত্যক্ষ করেছে: প্রিন্স

ডেস্ক রিপোর্ট / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতে ইসলমীর “আঙুল বাঁকা করে ঘি খাওয়া“ জনগণ ১৯৭১ সালেই প্রত্যক্ষ করেছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে জনগণ আধুনিক সমরাস্ত্রে সজ্জিত তাদের প্রভু পাক বাহিনীসহ তাদের রাজাকার বাহিনীকে যুদ্ধের ময়দানে মোকাবিলা করে দেশ স্বাধীন করেছে।

তিনি শনিবার (৮ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগের মতোই জামায়াতসহ কয়েকটি দল নিরপেক্ষ নির্বাচন ও জনগণকে ভয় পাচ্ছে। বিএনপির প্রার্থী তালিকা, নির্বাচন প্রস্তুতি ও জন সমর্থন দেখে তারা ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে দিতে গণ ভোটসহ বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানাতে উত্তেজনাকর কথা বলে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। এরা কিছুদিন পিআর, জুলাই সনদ নিয়ে সোরগোল করার চেষ্টা করেছে। জন সমর্থন না পেয়ে এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের জন্য হৈ চৈ করছে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট জাতীয় নির্বাচনকে বানচাল করার প্রজেক্ট।

পিআরসহ গণভোটের এই প্রজেক্ট আধিপত্যবাদের সাপ্লাই করা। আধিপত্যবাদ পুনরায় আওয়ামী ফ্যসিবাদকে বাংলাদেশে পুনর্বাসন করতে নির্বাচন বানচালের এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্রে যে বা যারা যুক্ত হবে জনগণ তাদের প্রতিহত করবে। তিনি বলেন, গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে একসাথে করতে হবে। এর ব্যতিক্রম বিএনপি ও জনগণ মেনে নিবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ