শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

জামায়াতের হাত ধরেও আ. লীগের পুনর্বাসন হতে পারে : রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে। এরকম একটা যে শঙ্কার কথা আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ পুনর্বাসন হলে জামায়াতের কাঁধে ভর করেও হতে পারে।

গতকাল একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে হাজির হয়ে একথা বলেন রুমিন ফারহানা।

জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বানের যে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি গ্যারান্টি দেন কিভাবে যে জামায়াতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মীরা আছেন তারা প্রাণ বাঁচাতে, জান বাঁচাতে, সম্পদ বাঁচাতে, বাড়ি বাঁচাতে, ঘর বাঁচাতে, বউ বাঁচাতে, বাচ্চা বাঁচাতে জামায়াতে গিয়ে জয়েন দিয়েছে! আমরা তো দেখছি। এই জামায়াতে ইসলামী কি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে নাই? তো তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন?’

জামায়াতের নেতাকর্মীরা ভোল বদল করেছে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগ যদি ফেরে আওয়ামী লীগ তো জামায়াত দিয়েও ফিরতে পারে। জামায়াতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেল হাঁসের বাচ্চা।

ছিল তারা আওয়ামী লীগ, হয়ে গেল এখন শিবিরের প্রার্থী। দেখছেন না? দেখছেন তো আপনারা? তো তাহলে কে কার ঘাড়ে ভর করে কোথায় আসবে এটা তো গুপ্ত রাজনীতি। যারা করে তাদেরকে দিয়ে তো আপনি এটার গ্যারান্টি দিতে পারবেন না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ