শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

জাপা ও ১৪ দল নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সমাবেশ শুক্রবার

ডেস্ক রিপোর্ট / ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। গণ অধিকার পরিষদের ঘোষিত সমাবেশটি আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হবে।

গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট) গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল-রাজি কমপ্লেক্সের সামনে নুরুল হক নুর সংবাদ সম্মেলন করার সময় বর্বরোচিতভাবে হামলা করা হয়। সেই সঙ্গে দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুরও করা হয়। এই ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হন। তাদের অনেকের অবস্থা গুরুতর। এতে আরো বলা হয়, সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস দিলেও হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকার পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় গণ অধিকার পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে অবদান রেখেছেন। জুলাই অভ্যুত্থানের পরও তার মতো নেতার ওপর এমন নির্মম হামলা চালানো হয়েছে, যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। এটি কেবল গণ অধিকার পরিষদের ওপর নয়, বরং সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা। গণ অধিকার পরিষদ মনে করে এই হামলার পেছনে আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করার চক্রান্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। গণ অধিকার পরিষদের সব নেতাকর্মী, সমর্থক এবং গণতন্ত্রকামী জনগণকে সর্বদলীয় সংহতি সমাবেশে অংশগ্রহণ করে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ