শিরোনাম
ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

জাপা’র জিএম কাদের, এনসিপি’র আখতারসহ রংপুরের ২টি আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬


জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, এনসিপি’র সদস্য সচিব আখতারসহ রংপুরের দুটি সংসদীয় আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনের দশজন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিএনপি’র সামসুজ্জামান সামু, জামায়াতের মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের আব্দুল কুদ্দুস, স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া গ্রেফতারী পরোয়ানা ও রাজস্ব বকেয়া থাকায় খেলাফত মজলিতের প্রার্থী তৌহিদুর রহমান মন্ডল, রাজস্ব বকেয়া থাকায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের(মার্কসবাদী) আনোয়ার হোসেন বাবলু এবং মনোনয়নপত্রের সাথে জমা দেয়া সংসদীয় আসনের শতকরা ১ ভাগ ভোটারের তালিকায় গড়মিল থাকায় বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য স্বতন্ত্র প্রার্থী রিটার রহমানের মনোনয়পত্র অবৈধ ঘোষণা করা হয়।
বিকেলে পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনের দশজন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, বিএনপি’র এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের (মাকর্সবাদী) প্রগতি বর্মণ তমা, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়ের মনোনয়নপত্র বৈধ হয়। এছাড়া দলীয় মনোনয়ন সঠিক না থাকা ও রাজস্ব বকেয়া থাকায় জাতীয় পার্টির (আনিসুল-হাওলাদার) প্রার্থী আব্দুস সালাম, মনোনয়নপত্রের সাথে জমা দেয়া সংসদীয় আসনের শতকরা ১ ভাগ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী জয়নুল আবেদীন ও শাহ আলম বাসারের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
এদিকে রংপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলে প্রতিবাদ জানায় ওই আসনের এনসিপি প্রার্থী আখতার হোসেন। তিনি মাহবুবার রহমানকে স্বৈরাচারের দোসর ও মামলার আসামী আখ্যায়িত করে তার মনোনয়ন বৈধ হওয়া নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আপত্তি তোলেন। যাচাই-বাছাই কার্যক্রমে মাহবুবার রহমানের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা রাজস্ব কর্মকর্তার কোন অভিযোগ না থাকায় নিয়ম অনুযায়ী তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে। কার্যক্রমের দ্বিতীয় দিনে রংপুর-৩ ও রংপুর-৪ আসনের মোট ২০ জন প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। ### ০২-০১-২৬ইং




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ