শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

জাতীয় পার্টির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এনসিপির

স্থানীয় রিপোর্ট / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

জাতীয় পার্টিকে ‘দলদাস ও দালাল’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। দলটির বিরুদ্ধে রংপুরবাসীকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রংপুর নগরের ডিসি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান।

এর আগে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির গণপদযাত্রার সূচনা হয়।

সেখান থেকে নেতাকর্মীরা গাইবান্ধায় যান এবং পরে রংপুরে ফিরে এসে ডিসি মোড়ে পথসভায় অংশ নেন। রংপুরের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে একটি দল আছে যারা সবচেয়ে নগ্নভাবে আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছে। সেই গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি আজ রংপুরে নানামুখী নাশকতা চালাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘তারা আমাদের ভাইদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা রংপুরের মাটি থেকে হুঁশিয়ারি দিয়ে বলছি—এই গুমদাল দল অবিলম্বে মামলা প্রত্যাহার না করলে, রংপুরবাসী সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে।’ তিনি বলেন, ‘জাতীয় পার্টির গুণ্ডা ও দালালদের কোনো ছাড় নেই। রংপুরের জনগণ এখন সচেতন, তারা আর এই অন্যায় সহ্য করবে না।

আজ বুধবার পদযাত্রার দ্বিতীয় দিনে এনসিপি নেতারা কুড়িগ্রাম যাবেন। সকাল থেকে কলেজ মোড়ের বিজয়স্তম্ভ চত্বরে পদযাত্রার পথসভা অনুষ্ঠিত হবে। এরপর পদযাত্রা যাবে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে। সেখান থেকে নেতাকর্মীরা ফুলবাড়ী উপজেলায় আরেকটি পথসভা শেষে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেবেন। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদযাত্রার মাধ্যমে তারা সারা দেশে জনগণের সাথে সংযুক্ত হয়ে, গণজাগরণ গড়ে তুলে, রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ