শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ছাত্র সংসদের দাবিতে বেরোবিতে আমরণ অনশন শিক্ষার্থীদের, নভেম্বরে আশ্বাস ভিসির

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (১৭ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে এই কর্মসূচি আরম্ভ করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, ‘জুলাইয়ে অর্জিত স্বাধীনতা, ছাত্র সংসদ পেলে পাবে পূর্ণতা’; ‘এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি’; ‘সাঈদ যেদিন বুক পেতেছে, ভয় সে দিন দূর হয়েছে’; ‘ছাত্র সংসদ আমাদের অধিকার’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড শিক্ষার্থীদের বহন করতে দেখা যায়।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানায়, ১২ আগস্ট সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা প্রশাসনকে পাঁচ দিনের আলটিমেটাম দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর ঘোষণা না আসায় তাঁরা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছেন।

এদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আইনে ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের ধারা না থাকায় নির্বাচন আয়োজন সম্ভব হচ্ছে না। তবে আইন সংশোধন হলে আসন্ন নভেম্বরের মধ্যেই ব্রাকসু নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। তিনি এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাতে।

দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, ‘নির্বাচনের জন্য গঠনতন্ত্র ছাড়া রোডম্যাপ ঘোষণা রাষ্ট্রবিরোধী অপরাধের শামিল। যেহেতু এ বিষয়ে এখনো সরকারি গেজেট অনুমোদন হয়নি, তাই সরাসরি রোডম্যাপ দেওয়া সম্ভব নয়। তবে ইউজিসি যদি সংশ্লিষ্ট আইন সংশোধন করে রাষ্ট্রপতির অনুমোদন নিতে পারে, তাহলে রোডম্যাপ ঘোষণা ও নির্বাচন আয়োজন সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বিষয়টি ইউজিসিকে জানানো হয়েছে এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন। এখন আমাদের অপেক্ষা ছাড়া কোনো বিকল্প নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ