শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ছাত্রলীগের প্রচার সম্পাদক, হয়েছেন ছাত্রদলেরও প্রচার সম্পাদক

ডেস্ক নিউজ : / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ছিলেন ছাত্রলীগের প্রচার সম্পাদক। দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পর ছাত্রদলের কমিটিতে জায়গা পেয়েছেন। শুধু তাই নয়, ছাত্রদলেরও প্রচার সম্পাদক হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা শহরের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে। এই কলেজটিতে সদ্য ঘোষিত কমিটির প্রচার সম্পাদক হয়েছেন সাকিব আল-হাসান রাফি। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলেজ কমিটিরও প্রচার সম্পাদক ছিলেন।

বিষয়টি জানাজানি হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সঙ্গে উঠেছে প্রশ্ন—রাজনীতিতে আদর্শের জায়গা কি তবে ফুরিয়ে এসেছে?

গত ৬ মে পটুয়াখালী জেলা ছাত্রদলের পক্ষ থেকে কলেজ ছাত্রদলের ১০ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। সভাপতি করা হয় মো. রবিউল ইসলামকে, যিনি আগে ছাত্রলীগের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে । সাধারণ সম্পাদক আসিবুল হক, যিনি রাজনীতিতে আগে কখনোই সরব ছিলেন না। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলনও করেছে পদবঞ্চিতরা।

এ কমিটিতে সবচেয়ে বিতর্কিত নাম সাকিব আল-হাসান রাফি। কলেজ ছাত্রলীগের ২০২৩ সালের কমিটিতে তিনি ছিলেন প্রচার সম্পাদক, আর ২০২৫ সালের ছাত্রদল কমিটিতেও ঠিক একই পদে তার নাম। বিষয়টি প্রকাশ্যে আসতেই সাবেক ছাত্রলীগ নেতা রাফসান আহমেদ রাকিব ফেসবুকে লেখেন, “মজার ব্যাপার হলো, একজন ছোট ভাই ছাত্রলীগে যে পোস্টে ছিল, ছাত্রদলেও সেই পোস্টেই আছে—শুধু সংগঠনের নামটা বদলে গেছে।”

ঘটনাটি নিয়ে কলেজ ছাত্রদলের পদবঞ্চিত কর্মীরা সংবাদ সম্মেলন করেন এবং কমিটি প্রত্যাহারের দাবি তোলেন। প্রতিবাদস্বরূপ পদত্যাগ করেন সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি রাইসুল ইসলাম রুপু সহ আরও দুই নেতা।

সাবেক ছাত্রলীগ নেতা সাকিব আল-হাসান রাফি বিষয়টি অস্বীকার করে বলেন, “আমি কখনো ছাত্রলীগ করিনি, জোর করে নাম দেওয়া হয়েছিল। আমি সবসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।”

এ ব্যাপারে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, “আমরা জেনে-বুঝেই কমিটি দিয়েছি, তবে অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ