শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

চাঁদা না পেয়ে প্রবাসীর কবজি কাটল কিশোরগ্যাং এর সন্ত্রাসীরা

ডেস্ক রিপোর্ট / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার টাকা না পেয়ে মো. সালাউদ্দিন ওরফে রিদন নামে এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতের কবজি কেটে দেওয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীতে পাঠানো হয়েছে। রিদন চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার গনি বলিগো বাড়ির প্রবাসী লাকী বেগমের ছেলে।

প্রবাসীর মামা আব্দুল কাদের অভিযোগ করে বলেন, রিদন তার মায়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। এক বছর আগে তিনি দেশে আসেন। আগামী সেপ্টেম্বরে তার নতুন করে কাতার যাওয়ার কথা ছিল। তার মা বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন।

৩ থেকে ৪ মাস আগে রিদন তাদের আলীপুর গ্রামের নিজ বাড়ির কিছু পৈত্রিক সম্পত্তি বিক্রি করে দেন। ওই সম্পত্তি বিক্রি করায় স্থানীয় কিশোর গ্যাং সদস্য রকি, সোহাগ, রাহাত, ফাহাদ ও জাকের রিদনের কাছে চাঁদা দাবি করে আসছে। রিদন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিরোধ এড়াতে রিদন তার মায়ের পরামর্শে কন্ট্রাক্টর পোল এলাকায় বাসা ভাড়া নেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, শনিবার সকালে রিদন মোটরসাইকেল যোগে ভাড়া বাসা থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে পৌরসভার চৌরাস্তার আলীপুরের কন্ট্রাক্টর পোলের জয়নাল আবেদিন স্কুল এলাকায় রিদনের গতিরোধ করে রকির নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা। একপর্যায়ে রিদনকে এলোপাতাড়ি কুপিয়ে বাম হাতের কবজি কেটে দেয় এবং কনিষ্ঠ আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে।

এসময় হামলাকারীরা তার সঙ্গে থাকা ৫ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। কিশোর গ্যাংয়ের রকি, সোহাগ, রাহাত। ফাহাদ মাদক ব্যবসায় জড়িত বলেও অভিযোগ করেন রিদনের মামা।

অভিযোগের বিষয়ে জানতে রকি, সোহাগ ও রাহাতের মোবাইলে কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। রিদনের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ