শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

চাঁদাবাজি ও মসজিদের রড আত্মসাতের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর মীর্জাগঞ্জে চাঁদাবাজি ও মসজিদের রড আত্মসাতের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সবশেষ বৃহস্পতিবার (৩১ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার রাতে মাধবখালী ইউনিয়নের কাঠালতলী বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শাহাদাত হোসেন (৪০) মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কাঠালতলী গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালতলী এলাকার সরোয়ার হোসেনের কাছে পাঁচ হাজার, ব্যবসায়ী খুশি আক্তার ও দফাদার মো. শফিকুল ইসলামের দোকানে তালা মেরে চাঁদা দাবি করে আসছিলেন মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন।

এছাড়াও তিনি কাঠালতলী ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও মসজিদের ৫০০ কেজি রড জোরপূর্বক নিয়ে যান। পরে আমিনুল ইসলাম তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। বুধবার রাত ১১টার দিকে কাঠালতলী এলাকায় অভিযান চালান সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। এ সময় কাঠালতলী বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ