শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

চাঁদাবাজদের সাথে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট / ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

যারা প্রতি পাড়া-মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য চালু করেছে, তাদের সাথে জোট করে নির্বাচন করার চেয়ে মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি সোমবার রাতে এনসিপির চাঁদপুর জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, “আমরা নাকি ২০টি আসনের বিনিময়ে জোট করে ফেলেছি। কিন্তু আমরা প্রথম দিন থেকে বলে আসছি, যারা সংস্কারে বিশ্বাস করে, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিপক্ষে, প্রয়োজনে তাদেরকে দলে নিয়ে জোট গঠন করবো।”

সনদ বাস্তবায়ন করতে হবে দাবি জানিয়ে তিনি বলেন, সেই আদেশ দিতে হবে ড. ইউনূসকে।

তিনি আরও বলেন, “বিএনপি জিয়ার আদর্শ থেকে শত মাইল দূরে সরে গেছে। তাই তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। যারা জিয়ার আদর্শ ধারণ করে তাদের জন্য এনসিপির দরজা খোলা রয়েছে। অনেকেই আমাদের কল করে বিএনপিকে এই নব্য হাইজ্যাকারদের হাত থেকে রক্ষার অনুরোধ জানান।”

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের এই বাচ্চা-কাচ্চার দলটা ঘরে ঘরে পৌঁছে গেছে। “আগামী নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলের দায় রয়েছে, কোন ভাবেই তা এড়ানোর সুযোগ নেই।”

জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাহাবুব আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ