শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

চলছিল ঝটিকা মিছিলের প্রস্তুতি; কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ৫৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর দারুসসালাম থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য মো. আল আমিন (৩২), চাঁদপুর সদর ১২ নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. সোহাগ মাঝি (৩৮), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আক্কাস মিয়া (৫২), মো. নেছার মিয়া (৪৮), মো. ইউসুফ আলী (৪৮), মো. ফারুক হোসেন (৪৭), মো. মকবুল মৃধা (৫৪), মো. মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), মো. এমদাদুল হক (৩৭) ও মো. আব্দুল আলীম (২২)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ এর দিকে দারুসসালাম থানার টেকনিক্যাল মোড়ে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে ১২ জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ