শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

ঘাঘট নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

রংপুরের ঘাঘট নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আবিদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের দুই ঘণ্টার উদ্ধার অভিযানে তার মরদেহ পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুর ১টায় নগরীর নিশবেতগঞ্জ সেনা প্রয়াস পার্কের ঘাঘট নদীতে তিন বন্ধু মিলে গোসল করতে নেমে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম দুই ঘণ্টা তৎপরতা চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। নিহত আবিদ রংপুর নগরীর খলিপাড়া এলাকার মামুনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক জানান, ঘাঘট নদীতে তিন বন্ধু গোসল করতে নামলে একজন পানিতে ডুব দিয়ে না উঠলে অন্য বন্ধুরা খোঁজাখুজি করে। পরে অনেক খোঁজাখুজি করে না পেয়ে বন্ধুরা ৯৯৯-এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে জানায়। জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফোন পেয়ে সেখানে একটি টিম পাঠাই। পরে আমরা দুই ঘণ্টা তৎপরতা চালিয়ে আবিদ নামের ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হই।

এ বিষয়ে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আতাউর রহমান বলেন, আমরা খবর পাওয়া মাত্র আমাদের টহল টিমকে পাঠিয়ে দেই। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের মাধ্যমে আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ