শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

গোপালগঞ্জে কোনো দলকে নয়, যাদের জীবননাশের হুমকি ছিল, তাদের সহায়তা করেছে সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে অনেকের জীবননাশের হুমকি থাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছিল এবং সেনাবাহিনী সহায়তা করেছে বলে সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলেন জানানো হয়েছে। তবে সেখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার হয়নি বলেও জানানো হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ঢাকা সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির পথসভা উপলক্ষে আয়োজিত সভায় যে হট্টগোল হয়েছিল সেখানে গোপালগঞ্জে অনেকের জীবননাশের হুমকি ছিল।

বাধ্য হয়েই আইন-শৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। তবে সেখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে দেখিনি। গোপালগঞ্জে যেটা হয়েছে, সেটা একটি দলের অনেকের জীবননাশের শঙ্কা ছিল।

গোপালগঞ্জে কী হয়েছিল তার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে আশা করে তিনি বলেন, বিশেষ কোনো দলের ক্ষেত্রে আমাদের আলাদা কোনো নজর নেই। আমাদের চোখে সবাই সমান।

কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনীকে কাজ করতে হবে। জীবন বাঁচানোর জন্যই সেখানে তৎপর ছিল সেনাবাহিনী।

যেসব বাহিনী সর্বাগ্রে কাজ করে তাদের আরো কার্যকর হতে হবে। আমরা তল্লাশি শুরু করেছি এবং গ্রেপ্তার করা হচ্ছে। এ ছাড়া সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে ভালোভাবেই প্রটেকশন দিয়ে যাচ্ছে, আভিযানিক কার্যক্রম ভালোভাবেই সম্পন্ন করা হয়েছে।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে সরকার কিংবা নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা যেহেতু কোনো নির্দেশনা পাইনি, সেহেতু ওই সময় সেনাসংখ্যা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে আমাদের প্রস্তুতি আছে।

সরকারের নির্দেশনা পেলেই পরিকল্পনা করব, কতটুকু ফোর্স লাগবে আমাদের।’

কর্নেল শফিকুল বলেন, ‘সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরসলভাবে কাজ করছে সেনাবাহিনী। মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ তৈরি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ