শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

গাজা পুনর্গঠনে লাগবে ৫৩ বিলিয়ন ডলার: জাতিসংঘ

ডেস্ক নিউজ / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পুনর্গঠন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে যে ‘মানবিক বিপর্যয়’ দেখা দিয়েছে তা শেষ করতে ৫৩ বিলিয়ন ডলার প্রয়োজন। এমনটাই জানিয়েছে জাতিসংঘ।

এক প্রতিবেদনে বুধবার (১২ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। জাতিসংঘের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এই অর্থের মধ্যে প্রথম তিন বছরেই ২০ বিলিয়ন ডলার লাগবে।

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘যদিও বর্তমান পরিবেশে গাজায় প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি, তবুও অন্তর্বর্তীকালীন মূল্যায়ন গাজা উপত্যকায় বিপুল পরিমাণে পুনরুদ্ধার এবং পুনর্গঠনের প্রয়োজনীয়তার প্রাথমিক ইঙ্গিত দেয়। ’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ ১৫ মাসের এই হামলায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর নিখোঁজ রয়েছেন ১২ হাজারেরও বেশি। এছাড়া এ সময়ে আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যদিও এখন সে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ