শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ হবে : ট্রাম্প

ডেস্ক নিউজ / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহু সোমবার (৭ এপ্রিল) ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। তারা ইসরায়েলের ওপর আরোপিত শুল্ক, গাজার যুদ্ধ এবং ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, “ইসরায়েল নতুন জিম্মি চুক্তি নিয়ে কাজ করছে। আমাদের আশা এটি সফল হবে এবং সব জিম্মি মুক্তি পাবে।” তবে গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে জোর দিয়েছেন ট্রাম্প এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহু।

ট্রাম্প বলেন, “গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ হবে। আমি গাজার যুদ্ধ বন্ধ দেখতে চাই। আমি মনে করি একটি পর্যায়ে গিয়ে যুদ্ধ বন্ধ হবে, যেটি খুব দেরিতে হবে না। এ মুহূর্তে আমাদের জিম্মিদের নিয়ে সমস্যা আছে। আমরা জিম্মিদের মুক্ত করার চেষ্টা করছি। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে এটি এতটা দীর্ঘ হওয়া উচিত নয়।”

দখলদার ইসরায়েলের সাধারণ মানুষও জিম্মিদের মুক্ত দেখতে চায় উল্লেখ করে ট্রাম্প বলেন, “ইসরায়েলি জনগণ অন্য যে কোনো কিছুর চেয়ে জিম্মিদের মুক্তি চায়। নেতানিয়াহু এজন্য আমাদের সঙ্গে এ ব্যাপারে কাজ করছে। আমরা আরেকটি যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে চেষ্টা করছি। আমরা দেখব কী হয়।”

ট্রাম্প নেতানিয়াহুর পক্ষে সাফাই গাইলেও সাধারণ ইসরায়েলির মতে নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে গাজার যুদ্ধ দীর্ঘায়িত করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ