শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিতু রায় প্রেমঘটিতহ কারণে নিজ বাড়ির সামনে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে সু্ইসাইড নোটে তিনি লিখেন, ‘আই লাভ ইউ, মৃত্যুর পরেও তোমাকে ভালোবেসে যাব।

জানা গেছে, জিতু রায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলায়। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) জিতুর লেখা সুইসাইড নোট থেকে জানা যায়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বছরের প্রেমে ব্যর্থ হয়ে ৩ পৃষ্ঠার এক চিঠি লিখে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

চিঠিতে তিনি লেখেন, তোমার সাথে আমার অনেকবার শারীরিক সম্পর্ক হয়, যেটা তুমি কখনও অস্বীকার করতে পারবে না। তোমার শেষ কথা ছিল আমাকে ভুলে যাও। কিন্তু আমি তোমাকে ভুলতে পারলাম না। তোমাকে মৃত্যুর পরেও ভালোবেসে যাব।

জিতু আরও লেখেন, তোমার জন্য আমি অনেক কিছু করেছি। কিন্তু দিনশেষে প্রমাণ করে দিলে তুমি সুখের জন্য আমার জীবনে আসনি। আমার জীবনকে গলা টিপে হত্যা করার জন্য আসছিলে। আজকে আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী, শুধু তুমি।

এ ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ইলিয়াছ প্রামানিক দুঃখ প্রকাশ করে বলেন, এসব সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উদ্যোগে প্রতি বুধবার একজন মনোরোগ ডাক্তার আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যারা বিভিন্ন কারণে ডিপ্রেশনে থাকে, এ ডাক্তারের কাছে আসলে তারা অবশ্যই ভালো পরামর্শ পাবেন আশা করা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। শিক্ষার্থীদের এমন ডিপ্রেশন এ সুপরামর্শের জন্য প্রতি বুধবার আমাদের বিশ্ববিদ্যালয় একজন মনোরোগ বিশেষজ্ঞ আসেন। প্রয়োজনে আমরা এ বিষয়ে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ