শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

গণ-অভ্যুত্থানের মতো সংসদেও আমাদের বিজয় অর্জিত হবে: নাহিদ ইসলাম

সিরাতুল মোস্তাকিম, পঞ্চগড় প্রতিনিধি / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ-অভ্যুত্থানে যেভাবে আমাদের বিজয় অর্জিত হয়েছিল, ইনশাআল্লাহ ঠিক সেভাবেই সংসদেও আমাদের বিজয় অর্জিত হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে চারটায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আজকের জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের মানুষের নাগরিক হওয়ার যে লড়াই, সেই লড়াইয়ের জন্য আমাদের এই নতুন দল। দলটি নতুন হলেও আমাদের স্বপ্ন বড়। আমরা মানুষের গণ-অভ্যুত্থানে যে জীবন দান, রক্ত দান করেছেন তার ঋণ শোধ করতেই এই দল। গ্ৰামে-গঞ্জে, হাট-বাজারে এনসিপির বার্তা ছড়িয়ে দিবেন, মানুষের কথা শুনবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের বিজয় আসবে।

তিনি আরও বলেন, এখন দরকার আপনাদের সহযোগিতা, দোয়া ও সমর্থন। আপনাদের যে সমস্যা রয়েছে, যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে, আমরা তার ভিত্তিতে কাজ করতে চাই। জাতীয় নাগরিক পার্টি গণ-অভ্যুত্থান থেকে তৈরি হওয়া দল, গণমানুষের দল। আমরা শহর থেকে বের হয়ে গিয়েছি, উপজেলা, জেলা, গ্ৰাম-গঞ্জে সাধারণ মানুষের সাথে মিশে যাব। আপনাদের দুঃখ-দুর্দশার কথা শুনে তার ভিত্তিতে আমাদের ইশতেহার তৈরি করবো এবং সেই আলোকে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করবো।

তিনি জানান, আজকে পঞ্চগড়ে এসেছি, আগামীকাল ঠাকুরগাঁও যাব। আমরা পর্যায়ক্রমে ৬৪ জেলায় যাব। আমাদের এই কর্মসূচির নাম ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এক বছর পার হয়ে আবার জুলাই মাস আসলো। এই জুলাই মাসে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলো ছাত্ররা। সেই ছাত্রদের আন্দোলনকে সম্মান জানিয়ে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়তে সারা বাংলাদেশে এই পদযাত্রা চলমান আছে, চলমান থাকবে। কোন বাধা-বিপত্তি আমাদের আটকে রাখতে পারবে না।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার এবং সহকারী মুখ্য সংগঠক রাসেল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা এনসিপির সমন্বয়ক মাসুদ পারভেজ প্রমুখ।

পথসভা শেষে দেবীগঞ্জ পৌরসভার করতোয়া সেতুর টোল প্লাজা সংলগ্ন এশিয়ান মহাসড়কের পাশে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ