শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে হামলার ঘটনায় গ্রেফতার ৫ জনকে তোলা হয়েছে আদালতে

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় হামলার ঘটনায় গ্রেফতার ৫ জনকে আদালতে তোলা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে ওই ৫ জনকে রংপুরের আদালতে তোলা হয়। এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথবাহিনী।

আদালতে যাদের তোলা হয়েছে তারা হলেন— কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিংগেরগাড়ি মাঝাপাড়ার লাভলু মিয়ার ছেলে মো. ইয়াছিন আলী (২৫), ধনীপাড়ার নুর আলমের ছেলে স্বাধীন মিয়া (২৮), চাঁদখানা মাঝপাড়ার গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম (২৮), পাঠানপাড়ার মৃত বাবুল খানের ছেলে এস এম আতিকুর রহমান খান আতিক (২২) ও চওড়া পাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন সেলিম (২২)। তারা ঘটনাস্থলের পাশেই নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের বাসিন্দা। ঘটনার দিন ওই এলাকা থেকে এসে একদল লোক ধর্ম অবমাননার অভিযোগ তুলে হামলা চালায় আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায়।

গ্রেফতারদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে। এর আগে পুলিশের প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাদের আদালত চত্বরে নেওয়া হয়।

উল্লেখ্য যে,  ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে। এতে কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ১২’শ জনের বিরুদ্ধে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ