শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

গঙ্গাচড়ায় হিন্দু পল্লি পরিদর্শনে জামায়াতে ইসলামী; ক্ষতিগ্রস্তদের সহায়তা সামগ্রী বিতরণ

রিপোটারের নাম / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের হিন্দু-অধ্যুষিত আলদাদপুর গ্রাম পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে দলটির রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি ও রংপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. রায়হান সিরাজীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এবং ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নেয়।

এর আগে শনিবার (২৬ জুলাই) একই গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে রঞ্জন কুমারকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরদিন (২৭ জুলাই) সন্ধ্যায় উত্তেজিত জনতা পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলা থেকেও এসে আলদাদপুর হিন্দুপল্লীর ২২ টি পরিবারের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এমন পরিস্থিতিতে জামায়াতের প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করে।

পরিদর্শন শেষে রায়হান সিরাজী বলেন, “হিন্দু-মুসলিম সম্প্রীতি আমাদের আবহমানকালের ঐতিহ্য। কিছু উসকানিমূলক চক্র এই সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে। নবী (সা.)-কে কটূক্তির ঘটনায় আমরা ব্যথিত হয়েছি। এই নেককারজনক ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একইসঙ্গে যারা হিন্দু পল্লিতে হামলা চালিয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে—এটাই আমাদের দাবি।”

প্রতিনিধি দলে আরও ছিলেন উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমির অধ্যাপক তাজউদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইউনিয়ন আমির মো. শাহ আলম, জামায়াত নেতা ডা. আফাজ উদ্দিন, উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম প্রমুখ।হামলায় ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিচ্ছেন জানায়াত নেতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ