শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলার ঘটনায় উসকে দেয়ার অভিযোগে সাংবাদিক আটক

স্থানীয় রিপোর্ট / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুর গ্রামের বালাপাড়া হিন্দুপল্লীতে হামলার ঘটনায় সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে আটক করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে হামলাকারীদের উসকে দেওয়ার অভিযোগ রয়েছে। শনিবার রাতে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আজ রোববার দুপুরে সেলিমকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলার ঘটনার দিন হাবিবুর রহমান সেলিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সে সময় তিনি হামলাকারীদের উসকে দেন। তার উসকানির প্রমাণস্বরূপ বিভিন্ন ভিডিও ও অডিও সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাকে আটক করে এবং পরে থানায় সোপর্দ করে।

ওসি আল এমরান বলেন, হিন্দুপল্লীতে হামলা-ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় হাবিবুর রহমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গঙ্গাচড়ার আলদাদপুর গ্রামের এক যুবকের বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র ও অশালীন মন্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় গত ২৬ জুলাই অভিযুক্ত যুবকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৭ জুলাই পার্শ্ববর্তী নীলফামারীর কিশোরগঞ্জের সিঙ্গেরগাড়ি বাংলাবাজার এলাকা থেকে একটি মিছিল এসে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের অন্তত ১৮টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় এক ভুক্তভোগী গঙ্গাচড়া থানায় অজ্ঞাতপরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ