শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

খালেদা জিয়া ভালো আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন এবং তিনি দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (৭ জুন) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা আজকে আমাদের জন্য আনন্দের মুহূর্ত, আনন্দক্ষণ। আমাদের নেত্রী যাকে কেন্দ্র করে আমরা দীর্ঘকাল রাজনীতি করেছি এবং অনেক সফলতা অর্জন করেছে বিএনপি তার নেতৃত্বে…যিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন সেই নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমরা স্বাভাবিকভাবে নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি।

বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে, গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থায় ঠিক সেই ভাবে কোনো রাষ্ট্রে উপকার করতে পারে না।আমরা সেই নেত্রীর সঙ্গে দেখা করেছি… সবাই সন্তুষ্ট চিত্রে ফিরে যাচ্ছি। আরও সিনিয়র নেতারা আছেন তারা দেখা করবেন।

তিনি আগের চেয়ে ভালো আছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, এইটুকু জানাতে চাই, তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগের চেয়ে ইনশাআল্লাহ ভালো আছেন। তিনি আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আপরাদের ঈদ মোবারক জানিয়েছেন, দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলকে তার জন্য, দেশের জন্য দোয়া করতে বলেছেন।

এর আগে, রাত সাড়ে ৮টায় ফিরোজায় প্রবেশ করেন বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন।

স্থায়ী কমিটির সদস্যগণের সাক্ষাতের পর দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, আফরোজা খানম রিতা প্রমুখ দলের প্রধানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ